আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

শেরেবাংলা মেডিক্যালে করোনা ওয়ার্ডে ৫ জনের মৃত্যু

জুন ২১, ২০২০,৭:২৩ অপরাহ্ণ

 
Spread the love

বরিশাল : ১১ ঘণ্টার ব্যবধানে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তিন করোনা রোগীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ডা. বাকির হোসেন জানান, রবিবার দুপুর দেড়টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১৩ বছর বয়সী শিশু আল মামুন। সে বরগুনার পাথরঘাটার বহরপুর গ্রামের মো. বারেকের ছেলে। ২০ জুন রাত ৩টায় করোনার উপসর্গ নিয়ে তার স্বজনরা হাসপাতালে ভর্তি করেন। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। দুপুর আড়াইটায় মারা যান করোনায় আক্রান্ত বৃদ্ধ লুৎফর রহমান (৬০)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাদপাশা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। গত ২ জুন দুপুরে তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

সকাল সোয়া ৯টায় মারা যান গৃহবধূ শিউলী আক্তার (৪০)। তিনি ঝালকাঠির গুয়াটন এলাকার ইকবাল হোসেনের স্ত্রী। ২০ জুন রাত সাড়ে ১২টায় তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এর আগে গত ২০ জুন রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনায় আক্রান্ত বৃদ্ধ মো. জয়নাল (৬০)। তিনি পটুয়াখালীর বাউফলের  আফসার আলীর ছেলে। গত ১৮ জুন রাত ৯টায় তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনায় আক্রান্ত ৫০ বছর বয়সী আইউব আলী। তিনি ঝালকাঠির রাজাপুরের গালুয়া এলাকার আমজেদ আলীর ছেলে। ১৮ জুন তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

২৯ মার্চ থেকে রবিবার পর্যন্ত করোনা ওয়ার্ডে ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৬ জনের পজিটিভ রিপোর্ট আসে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain