আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

মুন্সীগঞ্জের গজারিয়ায় সংঘর্ষ, আহত ৫

মে ১৭, ২০১৬,৭:১৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি২৪ ডট কম: মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামে ২ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে।


মঙ্গলবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরেই অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানান, হোসেন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল হাই  (প্রতীক ফুটবল) ও মো. তোতার (প্রতীক মোড়গ) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইউপি সদস্য প্রার্থী আব্দুল হাইয়ের বাড়ি-ঘর ভাংচুর করা হয়।

পুলিশ সূত্র জানান, ইউপি সদস্য প্রার্থী তোতার সমর্থক গুলিবিদ্ধ শহীদুজ্জামান (৩৪), আহত ইউপি সদস্য প্রার্থী আব্দুল হাই, তার ভাবি আজমিরী বেগম (৪০) ও রেজিয়া বেগমসহ (৩৮) অপর আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনার পরপরই হোসেন্দি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হোসেন্দি ইউনিয়নের বর্তমান মেম্বার মুক্তার হোসেন বাড়ির পেছন থেকে দেশী-বিদেশী অস্ত্রসহ বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম সংঘর্ষের ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তিনি আরো জানান, ঘটনার পরপরই হোসেন্দি গ্রামে অভিযান চালালে ২টি শর্টগান, ১ টি পাইপগান, ১ টি ইটালিয়ান পিস্তল, ২১ রাউন্ড গুলিসহ তিনটি ম্যাগাজিন, ১০ টি রামদা ও ১ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। 

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain