জুন ১৮, ২০২০,৭:০৩ অপরাহ্ণ
খুলনা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে সঙ্কটাপন্ন অবস্থায় আছেন শেখ আবু নাসের হাসপাতালের অর্থপেডিকস বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাদের। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুন) জরুরি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain