আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

গাজীপুরে কোভিড-১৯ উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

জুন ১৭, ২০২০,৬:৫৪ অপরাহ্ণ

 
Spread the love

গাজীপুর : গাজীপুরে কোভিড-১৯ উপসর্গ নিয়ে এক স্কুলশিক্ষকসহ তিনজন মারা গেছেন।

তাদের একজন টঙ্গী সফিউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের স্কুল প্রভাতী শাখার সহকারী শিক্ষক। অন্য দুইজন হলেন জেলার কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার ৭০ বছর বয়সী এক ব্যক্তি ও সূত্রাপুর এলাকার ৮০ বছর বয়সের একজন।

স্কুলশিক্ষকের মেয়ে গণমাধ্যমকে জানান, তার বাবা অনেক দিন ধরে নিউমোনিয়া, ঠাণ্ডা-সর্দিতে ভুগছিলেন। গত ৯ জুন তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৩টার দিকে তিনি মারা যান।

কালিয়াকৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক হোসেন জানান, লতিফপুর এলাকার ৭০ বছরের এক ব্যক্তি ঠাণ্ডা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগে মঙ্গলবার রাতে মারা গেছেন।

এছাড়া বুধবার ভোরে সূত্রাপুর এলাকায় ৮০ বছরের এক ব্যক্তি কোভিড-১৯ উপসর্গ নিয়ে মারা গেছেন বলে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুন নাহার জানিয়েছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain