আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

আপনি না থাকলে দেশ চালাবে কে, প্রধানমন্ত্রীকে রাঙ্গা

জুন ১১, ২০২০,১২:০২ পূর্বাহ্ণ

 
Spread the love

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে (বেঁচে) কে দেশ চালাবে, তা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

আজ বুধবার জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের শুরুর দিন এ উদ্বেগ প্রকাশ করেন বাঙ্গা।

নিজের বক্তব্যে করোনাভাইরাসের সংক্রমণকালে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে তাকে সশরীরে সংসদে না এসে ভার্চ্যুয়াল ব্যবস্থাপনায় সংসদের কার্যক্রমে অংশগ্রহণ করার অনুরোধ করেন জাতীয় পার্টির মহাসচিব।

সংসদে জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের শুরুর দিনে শোক প্রস্তাবের ওপর আলোচনাকালে মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমি যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও কানাডা এই তিনটি দেশের কথা জানি। তারা ভার্চ্যুয়াল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্লামেন্ট পরিচালনা করছেন। তাদের অনেকেই সংসদে আসছেন না। সংসদ সদস্য হিসেবে আমাদের সংসদে আসতে অসুবিধা নেই। কিন্তু জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সংসদে না এসে যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাড়িতে থেকে কথা বলতেন, আমরা নিশ্চিত হতাম।’

রাঙ্গা বলেন, ‘দেশের যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে, এগুলো কোনো না কোনো একদিন আমরা করতে পারব। কিন্তু উনি (শেখ হাসিনা) না থাকলে আমাদের সবার জন্য… একটা অসুবিধা বোধ করি, দেশটা চালাবে কে? বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু কন্যাকে প্রয়োজন রয়েছে। আপনাকে আমি অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী, যদি সম্ভব হয় আপনি বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পার্লামেন্টে অংশগ্রহণ করুন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গার এ প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, ‘জন্ম যখন হয়েছে মরতেই হবে। তাই গুলি খেয়ে মরি, বোমা খেয়ে মরি, করোনাভাইরাসে মরি, অসুস্থ হয়ে মরি। এখন কথা বলতে বলতেও মরে যেতে পারি। মৃত্যু যখন অবধারিত, তখন মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই। আমি ভয় কখনো পাইনি, পাবো না। আল্লাহ জীবন দিয়েছেন, জীবন আল্লাহ একদিন নিয়ে যাবেন—এটাই আমি বিশ্বাস করি। তিনি মানুষকে কিছু কাজ দেন, সেই কাজটুকু করতে হবে। আল্লাহর লিখিত আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, যতক্ষণ এই কাজটুকু শেষ না হবে, ততক্ষণ কাজ করে যাব। কাজ শেষে আমিও চলে যাব। এ নিয়ে চিন্তার কিছু নেই।’

এ সময় জীবনের মায়া করলে কিংবা ভীত হলে ৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি দেশে আসতেন না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain