আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

খুলনায় আরও ৩১ জনের করোনা শনাক্ত

জুন ১০, ২০২০,১২:৫৯ পূর্বাহ্ণ

 
Spread the love

খুলনা : খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে আরও ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ২৫ জন রয়েছেন। এছাড়া মাগুরার দুই, বাগেরহাটের তিন ও পিরোজপুরের একজন রয়েছেন।

মঙ্গলবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে। খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান,আজ খুমেকের পিসিআর মেশিনে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ১৪৭টি। এদের মধ্যে মোট ৩১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, খুলনায় শনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে রয়েছেন- সোনাডাঙ্গা থানাধীন সিদ্দিকীয়া মহল্লার সোনার বাংলা গলির ৫৭ বছরের এক ব্যক্তি, খালিশপুর হাউজিং স্টেটের ২৭ বছরের এক যুবক, আর আর এফ এর ৪৪ বছরের এক ব্যক্তি, ওজোপাডিকোর ৫৭ বছরের এক ব্যক্তি, ১১/১ মিস্ত্রিপাড়া এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ, শেরে বাংলা রোডের ২৪ বছরের এক তরুণী, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারী, ১২ ফারাজীপাড়া লেনের ৬৫ বছরের এক বৃদ্ধা।

এছাড়া সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৫৪ বছরের এক ব্যক্তি, ১৫৬ সোনাডাঙ্গার ৬০ বছরের এক বৃদ্ধ, খানজাহান আলী থানাধীন ৫০ বছরের এক ব্যক্তি, রায়েরমহল হরিণডাঙ্গা এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ, সোলাইমান নগর লেনের ৪০ বছরের এক ব্যক্তি, রূপসা উপজেলার রাজাপুরের ৭০ বছরের এক বৃদ্ধা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৫ বছরের একজন, মিস্ত্রিপাড়া এলাকার ৪৪ বছরের এক ব্যক্তি, সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৫৪ বছরের এক নারী শনাক্ত হয়েছে।

সোনাডাঙ্গা থানাধীন বয়রা শ্মশান ঘাট এলাকার ৩২ বছরের এক যুবক, সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা এলাকার ৫৮ বছরের এক ব্যক্তি, শেখপাড়া আবুল সড়কের ২৯ বছরের যুবক, খুমেকের ফ্লু কর্নারে চিকিৎসাধীন বাগেরহাটের নাগেরবাজারের স্বামী-স্ত্রী, তাদের দুজনের বয়স ৫৮ বছর, নগরীর ৪০ বছরের একজন নারী, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের ৫০ বছরের একজন ক্লিনার শনাক্ত হয়েছে।

খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, খুলনা জেলায় এখন পর্যন্ত ২৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৪৬ জন, মারা গেছেন ৪ জন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain