আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

বাংলাদেশে সাংবাদিকদের জন্য অবাধ পরিবেশ সৃষ্টি দেখতে চায় জাতিসংঘ

মে ১৭, ২০১৬,৭:০০ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ডেস্ক: সাংবাদিকরা যাতে অবাধে কাজ করতে পারে এমন পরিবেশ সৃষ্টি করুক বাংলাদেশ, এমনটা দেখতে চায় জাতিসংঘ। একইসঙ্গে সাংবাদিক, ব্লগারদেরকে টার্গেট করে যে সহিংসতা হচ্ছে তাতে উদ্বেগ জানান জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠন।

এছাড়া সাম্প্রতিক মৃত্যুদ- নিয়েও জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে।

নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। ১৩ মে ওই ব্রিফিংয়ের বেশ খানিকটা অংশ জুড়ে ছিল বাংলাদেশ প্রসঙ্গ। তা প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হলো:

প্রশ্ন: স্টিফেন আপনাকে ধন্যবাদ। গত রোববার দ্য নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের ওপর ‘বাংলাদেশজ ডিসেন্ডস ইনটু ললেসনেস’ শীর্ষক একটি সম্পাদকীয় প্রকাশ করেছে। আপনি জানেন, এলজিবিটি বিষয়ক সম্পাদক জুলহাজ মান্নানকে হত্যা করা হয়েছে। ব্লগাদের হত্যা ও বিচারবহির্ভূত হত্যাকা- চলছেই। সরকারের হয়রানিও চলছে। বিশেষ করে বাংলাদেশের ৮২ বছর বয়সী একজন সম্পাদক জেলে রয়েছেন। জেলে রয়েছেন বাংলাদেশ ইউনিয়ন অব জার্নালিস্টসের সভাপতি। এসব ঘটনা ঘটছে বাংলাদেশে। এই অরাজকতা থেকে বাংলাদেশকে উদ্ধারে কি করা যেতে পারে?

উত্তর: আমি মনে করি মহাসচিব, বিভিন্ন মানবাধিকার সংগঠন বাংলাদেশে রিপোর্টার ও ব্লগারদের টার্গেট করে যে সহিংসতা আমরা দেখেছি তাতে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সাম্প্রতিক মৃত্যুদ-ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। সাংবাদিকরা যাতে অবাধে কাজ করতে পারেন সরকার সে রকম পরিবেশ সৃষ্টি করবে এমনটা আমরা দেখতে চাই।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain