জুন ৯, ২০২০,৪:০৯ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম : মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় জ্বর, সর্দি ও কাশি নিয়ে এক ব্যবসায়ী (৫৫) মারা গেছেন। গতকাল সোমবার রাত দুইটার দিকে নিজের বাড়িতে তিনি মারা যান। আজ মঙ্গলবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তিনি করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কিনা জানতে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি শুটকির ব্যবসা করতেন। কিছুদিন ধরে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি বাড়িতেই ছিলেন। গতকাল রাতে তিনি মারা যান। প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত তাঁর পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain