আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

গাজীপুরে গুলি করে পোশাক শ্রমিকদের বেতনের ৮২ লাখ টাকা ছিনতাই, কর্মকর্তা গুলিবিদ্ধ

জুন ৭, ২০২০,১১:৫২ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:মোঃ তকদীর হোসেন: গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় আজ রোববার দুপুরে ছিনতাইকারীরা কয়েকটি গুলি করে ৮২ লাখ ১২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। ওই টাকা একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকদের বেতনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

গুলিবিদ্ধ কর্মকর্তা হলেন রাজীব চন্দ্র মজুমদার। তিনি ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার মার্চেন্ডাইজার।

ওই কারখানা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাটিকাটা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। ওই কারখানায় দেড় হাজার শ্রমিক রয়েছে। শ্রমিকদের গত মে মাসের বেতন পরিশোধের জন্য কারখানা সাতজন কর্মকর্তা একটি মাইক্রোবাস নিয়ে ব্যাংক এশিয়ার কালিয়াকৈর শাখায় যান। সেখান থেকে ৮২ লাখ ১২ হাজার টাকা উত্তোলন করে একটি ব্যাগে নিয়ে ওই গাড়িতে করে কারখানায় ফিরছিল। ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া একটি নির্মাণাধীন ওভারপাসের পাশে তিনটি মোটরসাইকেল নিয়ে অস্ত্রধারী ছিনতাইকারীরা তাঁদের মাইক্রোবাসটি গতিরোধ করে। পরে কয়েকটি গুলি করে আতঙ্ক সৃষ্টি করে তাঁদের কাছে থাকা টাকার ব্যাগটি লুট করে নিয়ে পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের গুলিতে কারখানার মার্চেন্ডাইজার রাজীব চন্দ্র মজুমদার গলার পাশে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

কারখানার মহাব্যবস্থাপক ইফতেখার মাহবুব বলেন, ‘তাঁদের কারখানায় দেড় হাজার শ্রমিক রয়েছেন। তাঁদের মে মাসের বেতন দেওয়ার কথা ছিলে রোববার। বেতনের টাকা ব্যাংক থেকে তুলে ফেরার পথে ছিনতাইকারীরা ৮২ লাখ ১২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, ওই টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain