আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

মালিবাগে দোকানের তালা কেটে ২০ লাখ টাকার মোবাইল-ল্যাপটপ লুট

জুন ৬, ২০২০,১২:০৩ পূর্বাহ্ণ

 
Spread the love

ঢাকা : রাজধানী মালিবাগ চৌধুরী পাড়ার একটি মোবাইল ফোনের দোকানের তালা কেটে ২০ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। করোনাভাইরাসের এ সময়ে সব হারিয়ে দিশেহারা দোকান মালিক আফতাব উদ্দিন সুমন। চুরির ঘটনায় রামপুরা থানায় একটি মামলা করেছেন তিনি।

আশপাশ থেকে উদ্ধার করা সিসিটিভি ফুটেজে কয়েকজন যুবক দোকানের তালা কেটে মালামাল নিয়ে যেতে দেখা গেছে।

রামপুরা থানার ওসি মাসুদ পারভেজ বলেন, ‘গত বুধবার (৩ জুন) দিবাগত রাতের কোনো এক সময় মালিবাগ চৌধুরী পাড়া এলাকায় একটি মোবাইলের দোকানের তালা কেটে মালামাল চুরি হয়। ওই দোকানের মালিক সুমন বৃহস্পতিবার (৪ জুন) রাতে একটি লিখিত অভিযোগ করেন। শুক্রবার (৫ জুন) সকালে ঘটনার সত্যতার ভিত্তিতে মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।’

ওসি আরও বলেন, ‘মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোকানের আশপাশ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে। এছাড়া আশপাশের এটিএম বুথ ও নৈশপ্রহরীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুন রাতে দোকানের চারটি সিকিউরিটি তালা কেটে ল্যাপটপ, বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়ে যায়। ৪ জুন সকাল ৯টার দিকে দোকান খুলতে গিয়ে মালিক সুমন দেখতে পান, সবকটি তালা কাটা। দোকানের ভেতরে ঢুকে দেখেন কোনো মালামাল নেই।

এ বিষয়ে আফতাব উদ্দিন তালুকদার সুমন বলেন, ‘ওইদিন বিকেলে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। আমার দোকানটি ঠিক মালিবাগ চৌধুরী পাড়া উত্তরা ব্যাংক এবং যমুনা ব্যাংকের মাঝখানে। মেইন রাস্তার সঙ্গে দোকান। আশপাশে ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকও রয়েছে। সব জায়গায় সিসি ক্যামেরা আর নৈশপ্রহরী থাকে। এরপরও দোকানটি চুরি হয়ে গেল। পথে বসে গেছি।’

তিনি বলেন, ‘গত জানুয়ারিতে দোকানটা দিয়েছি। ব্যাংক থেকে লোন নিয়েছি। এক মাস পরই লকডাউন শুরু হলে দোকান বন্ধ হয়। দু’মাস পর দোকান খুলেছি মাত্র। এর মধ্যেই চুরি। যা ছিল সব নিয়ে গেছে। এখন কি করব বুঝতে পারছি না।’

সুমন বলেন, ‘মামলার পর আজ সকালে পুলিশ কিছু সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। সেখানে দেখলাম রাত সাড়ে নয়টা থেকে ১০টার মধ্যে বেশ কয়েকজন যুবক তালা কেটে চুরি সম্পাদন করে। তখনও রাস্তা ও ফুটপাত দিয়ে লোকজন চলাচল করছে। এ সময় কেউ বাইরে দাঁড়িয়ে গল্প করছে আর কেউ চুরির কাজটি করছে।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain