আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

করোনা শনাক্তের সংখ্যায় শীর্ষ ২৪-এ উঠে এলো বাংলাদেশ

মে ২৪, ২০২০,৯:১৯ অপরাহ্ণ

 
Spread the love

ডেস্ক: করোনা ভাইরাস শনাক্তের শীর্ষ ২৪টি দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। রবিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্তের সংখ্যার বিচারে বাংলাদেশের অবস্থান ২৪। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংক্রমণ শনাক্তের বিচারে ভারত ও পাকিস্তানই কেবল বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৫৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬১০ জনে।  দক্ষিণ এশিয়ায় আক্রান্তের সংখ্যায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। উপমহাদেশে তালিকার শীর্ষে থাকা ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ৬৭৪ জন। আর পাকিস্তানে আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৬০১ জন।

সংক্রমণ শনাক্তের তালিকায় শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের। সেখানে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ২২ হাজার ৬৭০। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৯৮ আর তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৩ লাখ ৪৪ হাজার ৪৮১ জন।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। এরপর রয়েছে স্পেন (পঞ্চম), ইতালি (৬ষ্ঠ), ফ্রান্স (৭ম), জার্মানি (৮ম), তুরস্ক (৯ম), ইরান (১০ম), ভারত (১১তম), পেরু (১২তম), কানাডা(১৩তম), চীন(১৪তম), সৌদি আরব(১৫তম), মেক্সিকো(১৬তম), চিলি(১৭তম), বেলজিয়াম(১৮তম), পাকিস্তান(১৯তম), নেদারল্যান্ডস(২০তম), কাতার(২১তম), ইকুয়েডর(২২তম), বেলারুস(২৩তম)। এর পরের অবস্থানটিই বাংলাদেশের।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain