আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

১৭ বস্তা সরকারি চালসহ যুবক আটক

মে ১৮, ২০২০,১১:৫১ অপরাহ্ণ

 
Spread the love

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গার বড়গোজা গ্রামের দুটি বাড়ি থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চালসহ আব্দুল কাদের নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকেলে সলঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বড়গোজা গ্রামের জাবেদ আকন্দের ছেলে আব্দুস সামাদ ও আব্দুর রশিদের ছেলে আব্দুল কাদেরের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, সলঙ্গা থানা যুবলীগের আহ্বায়ক মোখলেসুর রহমান ওই এলাকার ডিলার। তিনি আজ চাল বিতরণ করেছেন। তবে আটক আব্দুল কাদের জানান, তারা উপকারভোগীর কাছ থেকে চালগুলো কিনেছেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামন বলেন, খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় সরকারি চাল মজুত রাখায় আব্দুল কাদেরকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে উল্লাপাড়া উপজলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড মো. তাজুল হুদা, ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন করিব, উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান, আসলাম উদ্দিন, সোহাগ, ইয়ামিন, সহকারী উপপরিদর্শক আসাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain