আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

করোনায় সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

মে ১৮, ২০২০,১১:৩৬ পূর্বাহ্ণ

 
Spread the love

কুমিল্লা: করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক ব্যাংক কর্মকর্তা। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) মাহবুব এলাহী রবিবার রাতে কুমিল্লায় মারা যান। এক সপ্তাহে আগে তার শরীরে করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত তিনিসহ চারজন ব্যাংকার মারা গেলেন।

সোনালী ব্যাংক সূত্র জানায়, সোনালী ব্যাংকের মতিঝিলে লোকাল অফিসে কর্মরত ছিলেন মাহবুব এলাহী। করোনা লক্ষণ দেওয়ায় গত ৭ মে ছুটি নিয়ে কুমিল্লায় নিজ বাড়িতে চলে যান। গত ১০ মে টেস্টে করোনা পজিটিভ আসে। কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে কয়েকদিন চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। রবিবার রাতে তিনি নিজ বাসাতেই মারা যান। তার একটি একমাসের মেয়ে রয়েছে। মেয়েসহ তার স্ত্রী চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে রয়েছেন। গত সপ্তাহের ব্যাংকের দেওয়া সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) তালিকায় তার নাম রয়েছে। কিন্তু মেয়ের মুখ না দেখে এবং প্রমোশন অর্ডার হাতে পাওয়ার আগেই মারা গেলেন এই ব্যাংক কর্মকর্তা।

সোনালী ব্যাংকের লোকাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনিরুজ্জামান বলেন, কুমিল্লায় নিজ বাড়িতে মারা গেছেন মাহবুব এলাহী। তার মৃত্যুতে আমরা শোকাহত। তিনি নিবেদিত একজন ব্যাংকার ছিলেন। চালান সেকশনের একজন দক্ষ কর্মকর্তা। তিনি বলেন, লোকাল অফিস লকডাউন করা হবে কিনা এই বিষয়ে সোমবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

সোনালী ব্যাংক সূত্র জানায়, করোনার বিষয়টি কাউকে না প্রকাশ করতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে নিষেধ করেন। তবে চিকিৎসা বিষয়টি ভালোভাবে চালিয়ে যেতে ছুটি দেন। রবিবার বিকালে মাহবুব এলাহী নিজেই ফেসবুকে স্ট্যাটাসের করোনা পজিটিভ হওয়ার কথা লেখেন। রাত ৯ টার দিতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সোনালী ব্যাংকের কর্মকর্তারা সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের ৩০ জন করোনা সংক্রমিত হয়েছেন। অন্যান্য ব্যাংকের সংক্রমণ আছে। তিনিসহ ৪ জন মারা গেছেন। এরমধ্যে সিটি ব্যাংকের দুইজন এবং রুপালী ব্যাংকের ১ জন কর্মকর্তারা। এর বাইরে করোনা লক্ষণ নিয়ে চট্টগ্রামের মারা গেছেন আরও ২ ব্যাংক কর্মকর্তা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain