আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ৬০ ভাগ বাড়িভাড়া মওকুফের আবেদন

মে ১৮, ২০২০,৭:০৯ পূর্বাহ্ণ

 
Spread the love

ঢাকা: করোনাকালীন বাড়ি ভাড়া শতকরা ৬০ ভাগ কম নিতে বাড়ি মালিকদের প্রতি নির্বাহী আদেশ জারি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানানো হয়েছে।

আজ রোববার ই-মেইল যোগে মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুলফিকার আলী জুনু এ আবেদন প্রেরণ করেন।

আবেদনে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশ সরকার ঘোষিত ছুটিতে লকডাউন চলমান থাকায় মানুষ অর্থনৈতিক সংকটে রয়েছে। বিশেষ করে এই পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে প্রতিমাসের বাসা ভাড়ার শতকরা ৬০ ভাগ মওকুফ করতে পারেন।

আবেদনে আরও বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের প্রধান অভিভাবক। দেশের মানুষ আজ মারাত্মক সংকটে। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সরকারি সাধারণ ছুটি থাকায় মধ্যবিত্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবন-জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়েছে।

বাড়িভাড়ার জন্য সমাজের অনেক ভদ্র পেশাজীবীদের বাড়িওয়ালা কর্তৃক প্রতিনিয়ত অপমানের শিকার হতে হচ্ছে। এর মধ্যে কুষ্টিয়ায় বাড়ি ভাড়া না দিতে পারায় এক নারীকে আগুন ধরিয়ে দেন বাড়িওয়ালার ছেলে। এদিকে আবার ঢাকায় বাড়ির মালিক তার ভাড়াটিয়াকে রাতের বেলায় বের করে দেন রাস্তায়। কবে দেশ ও জাতি এই করোনার মহামারি থেকে রক্ষা পাবে তা একমাত্র আল্লাহই জানেন। আমরা মধ্যবিত্ত পেশাজীবীরা নিজের অভাবের কথা লোক লজ্জায় কাউকে বলতেও পারি না, আবার কষ্টও সহ্য করা যাচ্ছে না।

অতএব দেশের প্রধান অভিভাবক হিসেবে আপনার নিকট আমাদের আবেদন করোনার এই ভয়াল পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় সাধারণ পেশাজীবীদের এপ্রিল মাস থেকে বাসাভাড়ার শতকরা ৬০ ভাগ মওকুফ করার জন্য সরকারের প্রধান হিসেবে আপনার নির্বাহী আদেশ প্রার্থনা করছি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain