আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

সিরাজগঞ্জের কাজিপুর থানা লকডাউন, পুলিশ সদস্যরা কোয়ারেন্টিনে

মে ১৫, ২০২০,৪:৩৬ অপরাহ্ণ

 
Spread the love

সিরাজগঞ্জ : তিন পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় সিরাজগঞ্জের কাজিপুর থানা লকডাউন করা হয়েছে।

এছাড়া থানার সব পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার তিন পুলিশ সদস্যের করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেলার সিভিল সার্জন জাহিদুল ইসলাম জানান, তিন পুলিশ সদস্যের মধ্যে দুইজনকে তাদের বাসায় কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যজনকে বাগবাটি ৩১ শয্যার করোনাভাইরাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।

থানার কাজ চালানোর জন্য অন্য পুলিশ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সদর ও কাজিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, একজন পরিদর্শক, দুইজন উপ-পরিদর্শক, দুইজন সহকারী উপ-পরিদর্শক ও ১২ জন কনস্টেবলকে কাজিপুর থানার কাজ চালানো দায়িত্ব দেওয়া হয়েছে। তারা উপজেলার ডাকবাংলো থেকে কাজ করবেন।

এদিকে আক্রান্তদের সংস্পর্শে আসায় সদর থানার ওসি এবং একজন পরিদর্শককেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা থানায় না গিয়ে বাসা থেকে মোবাইল ফোনের মাধ্যমে কাজ করছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain