আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

গ্রেফতারের পর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

মে ১৫, ২০২০,৩:১২ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাই, ডাকাতি, মাদক ও হত্যাচেষ্টাসহ ১৬টি মামলায় গ্রেফতার এক আসামির মৃত্যু হয়েছে।

নিহত বেলাল হোসেন (২৯) ওরফে চাপাতি বেলাল কুমিল্লার বাসিন্দা; থাকতেন ঢাকার যাত্রাবাড়ি এলাকায়।

বৃহস্পতিবার রাতে খিলগাঁও ‘শেখের জায়গা’ এলাকায় এ ঘটনা ঘটে বলে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে গোড়ান এলাকা থেকে বেলালকে গ্রেফতার করা হয়। অস্ত্র উদ্ধারের অভিযানে রাত ১১টার দিকে তাকে নিয়ে ‘শেখের জায়গা’ নামক স্থানে গেলে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে।

“পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। কিন্তু বেলাল সন্ত্রাসীদের গুলিতে আহত হয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলালকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধারের তথ্য দিয়ে মশিউর বলেন, “বেলাল এলাকায় চাপাতি নিয়ে ছিনতাই-ডাকাতি করতো। তাই তাকে ‘চাপাতি বেলাল’ বলা হতো।

“বেলালের নামে খিলগাঁও থানায় ছিনতাই, ডাকাতি, মাদক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে।”

ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলেও তিনি জানান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain