মে ১৫, ২০২০,৩:০৯ অপরাহ্ণ
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০২ জনের করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ২৯৮ জনের।
শুক্রবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain