আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

সার্সের চেয়ে শতগুণ সংক্রামক করোনা, চোখ দিয়েও সংক্রমণ: গবেষণা

মে ১৫, ২০২০,১১:১৩ পূর্বাহ্ণ

 
Spread the love

ডেস্ক: মানুষের শরীরে নতুন করোনাভাইরাস (কোভিড-১৯) প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ চোখ। এমনটাই দেখতে পেয়েছেন হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষকদের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সার্স ভাইরাসের চেয়ে নতুন করোনাভাইরাসটি চোখ ও বাতাসের মাধ্যমে (নাক-মুখ দিয়ে) মানুষের শরীরে ঢুকে শতগুণ বেশি সংক্রমিত করতে পারে।

বৃহস্পতিবার দ্য ল্যানসেট রেসপাইরেটরি মেডিসিন জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়। গবেষণায় নেতৃত্ব দেন হংকং বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিষয়ক গবেষক মাইকেল চ্যান চি-ওায়াই।

গবেষণায় বলা হয়েছে, হাঁচি বা কাশির মাধ্যমে বাতাসে ড্রপলেট (নাক-মুখ দিয়ে বের হওয়া ক্ষুদ্র জলকণা) ছড়িয়ে পরে। করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির ড্রপলেট বাতাসে ভেসে থাকার এক পর্যায়ে মানুষের চোখের মণি বা সাদা অংশে পড়তে পারে। সেখান থেকেই শুরু হতে পারে ভাইরাসের সংক্রমণ। এভাবে সংক্রমণের ঘটনা সাধারণত হাসপাতালে ঘটে। তাই স্বাস্থ্য কর্মীদের বিশেষ চশমা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আবার ড্রপলেট ভারি হওয়ায় কিছুক্ষণের মধ্যে তা মাটি বা বস্তুতে পড়ে। ড্রপলেট পড়েছে এমন বস্তুতে হাত দিয়ে কেউ যদি সে হাত না ধুয়ে চোখে দেন তাহলেও ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করতে পারে। সে ক্ষেত্রে চোখে, নাকে বা মুখে হাত দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।

গবেষকরা দেখতে পান, সার্স ভাইরাসের তুলনায় নতুন করোনাভাইরাসটি চোখ ও শ্বাসতন্ত্রের ওপরের অংশে ৮০ থেকে ১০০ গুণ বেশি সংক্রমণ ঘটাতে সক্ষম। তার মানে, সার্সের চেয়ে নতুন করোনাভাইরাস অনেক বেশি মাত্রায় সংক্রামক।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain