আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সুস্থ হওয়ার আগেই ৩ দিনে হাসপাতাল ছেড়ে ‘পালিয়েছেন’ ৬৬ করোনা রোগী

মে ১৫, ২০২০,১১:০৬ পূর্বাহ্ণ

 
Spread the love

ডেস্ক: করোনায় আক্রান্ত রোগীদের কেউ কেউ হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, তিন দিনে ৬৬ জন রোগী হাসপাতাল থেকে চলে গেছেন। এঁদের ‘পলাতক’ রোগী দেখানো হয়েছে। কিন্তু কেন কিছু রোগী এভাবে চলে যাচ্ছেন, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।

হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এমন কয়েকজন রোগী সংবাদমাধ্যমকে বলছেন, হাসপাতালের পরিবেশ তেমন ভালো না। কেউ বলছেন, ভয়-ভীতি-আতঙ্কে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। কেউ মনে করেন, হাসপাতালে চিকিৎসা নিতে অনেকে আস্থা পাচ্ছেন না।

রাজধানীতে করোনার জন্য নির্ধারিত চারটি সরকারি হাসপাতাল থেকে করোনা রোগী চলে যাচ্ছেন বা পালাচ্ছেন। এ ছাড়া ঢাকাসহ পাঁচটি বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকেও রোগী চলে যাওয়ার তথ্য পাওয়া গেছে। সুস্থ হওয়ার আগেই তাঁরা হাসপাতাল থেকে চলে গেছেন।

১৩ মে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন রোগী কর্তৃপক্ষের অগোচরে হাসপাতাল থেকে চলে যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোগীর বাড়ি দক্ষিণাঞ্চলের একটি জেলায়। ৭ এপ্রিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন রোগী চলে গিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনা জানার পরপরই স্বাস্থ্য অধিদপ্তরকে জানায়। পরে অধিদপ্তর ওই রোগীর সঙ্গে যোগাযোগ করে তাঁকে আরেকটি হাসপাতালে ভর্তি করায়।

হাসপাতাল ছেড়ে যাওয়া বা পালিয়ে যাওয়া রোগীরা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারেন এমন আশঙ্কা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা মুজাহেরুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘হাসপাতালের বাইরে রোগী চলে যাওয়ার অর্থ সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়া। স্বাস্থ্য অধিদপ্তর তথা সরকারের উচিত সমস্যার গভীরে গিয়ে কারণ অনুসন্ধান করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ (কোভিড-১৯) একটি ছকে সারা দেশের রোগীদের হিসাব তৈরি করে। ছকের একটি ঘরে লেখা আছে, ‘হাসপাতাল থেকে পলাতক রোগীর সংখ্যা’। এই ছক তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলেছেন, করোনার জন্য নির্দিষ্ট হাসপাতাল থেকে তাঁরা প্রতিদিন তথ্য পান। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) মাধ্যমে দেশের আট বিভাগের হাসপাতালগুলোর তথ্য পান।

স্বাস্থ্য অধিদপ্তরের  সর্বশেষ তিন দিনের হিসাবে, ১১ থেকে ১৩ মে—এই তিন দিনে ঢাকার চারটি হাসপাতাল থেকে ৪৬ জন রোগী চলে গেছেন। রাজধানীর বাইরে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকেও রোগী চলে গেছেন। তিন দিনে এই সংখ্যা ২০ জন।

এই তিন দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবচেয়ে বেশি রোগী (৩২ জন) চলে গেছেন। এই হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু হয় ২ মে। এখানে আড়াই শর কম রোগী ভর্তি থাকেন।

তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মেজর জেনারেল এ কে এম নাসিরউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, এই হাসপাতাল থেকে কোনো রোগী পালিয়ে যাননি। সবাই নিজ দায়িত্বে হাসপাতাল ছেড়ে গেছেন। তিনি আরও বলেন, হাসপাতাল ছেড়ে যাওয়া রোগীরা ‘ডিওআরবি’ (ডিসচার্জ অব রিস্ক বন্ড) ফরম পূরণ করে গেছেন।

রোগী কেন হাসপাতাল ছাড়ছেন জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, ফাইভ স্টার সুযোগ-সুবিধার হাসপাতালে যেসব মানুষ চিকিৎসা নিতেন, করোনায় আক্রান্ত হয়ে তাঁরা বাধ্য হয়ে এই হাসপাতালে আসছেন। এই হাসপাতালের পরিবেশ তাঁদের পছন্দ হচ্ছে না, তাই তাঁরা হাসপাতালে থাকছেন না।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain