আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

অন্যান্য দেশের তুলনায় আমরা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী

মে ১৪, ২০২০,১:৪৩ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যান্য দেশে করোনা ভাইরাসে যেভাবে আক্রান্ত এবং মারা যাচ্ছে তার তুলনায় আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি।

করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ৫০ লাখ প‌রিবারকে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সরাসরি নগদ অর্থ প্রেরণ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে। একদিকে তিনি যেমন যুদ্ধ-বিধ্বস্ত দেশকে গড়ে তুলেছেন, অপরদিকে সেসময় আমাদের যারা পাকিস্তানি হানাদারের নির্যাতনের শিকার হয়েছিলেন, যে পরিবারগুলো শহীদ হয়েছিল, আহত মুক্তিযোদ্ধাসহ নির্যাতিতা মা-বোন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা অতি দ্রুত সময়ের মধ্যে তিনি করেছিলেন। কখনও একটা বিপ্লবের পর এত অল্প সময়ের মধ্যে কোনো দেশ এত দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে না। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই অসাধ্য সাধন করেছিলেন। সেই অসম্ভবকে তিনি সম্ভব করেছিলেন। নেতৃত্বের মধ্য দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেই তিনি যেমন যুদ্ধে বিজয় অর্জন করেছিলেন, আবার তার নেতৃত্বেই দেশ এগিয়ে যেতে শুরু করে উন্নয়নের গতি ধারায়।’

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে বাংলাদেশে তখন মঙ্গা থাকে না, দরিদ্র থাকে না, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি।

‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। প্রবৃদ্ধি ৮.১ অর্জন করেছিলাম। আমাদের দুর্ভাগ্য, আমরা যখন আমাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি, এমন সময় একটি অদৃশ্য শক্তির আঘাত, যার ফলে সমগ্র বিশ্ব একেবারে থমকে গেছে। সারা বিশ্ব অর্থনৈতিকভাবে আক্রান্ত।’

‘পৃথিবীর উন্নত দেশগুলোতে যেখানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি। এই যে একটি অদৃশ্য শক্তির হঠাৎ আক্রমণ এবং এর ফলে কিন্তু সবাই বিপর্যস্ত। আমাদের ভূখণ্ড ছোট কিন্তু জনসংখ্যা বেশি ।তাদের নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনীতি সচল রাখা উচিত। এ জন্য আমাদের রয়েছে বিভিন্ন পদক্ষেপ। অন্যান্য দেশে যেভাবে আক্রান্তের ঘটনা ঘটেছে এবং মারা গেছেন এর তুলনায় আমরা কিন্তু অনেক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি’, বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনে প্রয়োজনটা অনেক বেশি। মানুষদের ক্ষুধার জ্বালাটা কিন্তু আমরা বুঝি। এ জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করতে হবে। চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। এমন একটি অদৃশ্য শক্তির মোকাবিলা কিন্তু কোনো দেশই পারছে না। কত শক্তিশালী দেশকে আমরা দেখছি, এই করোনাভাইরাস শক্তির কাছে সারেন্ডার করতে হচ্ছে।

‘লাভ হয়েছে প্রকৃতির। জলবায়ুর কারণে পরিবেশ-প্রতিবেশ নষ্ট হচ্ছিল। প্রকৃতি কিন্তু তার আপন গতিতে ফিরে যাচ্ছে। এটি একটি অদ্ভুত ব্যাপার, এ ধরনের ঘটনা কিন্তু পৃথিবীতে আর কখনও ঘটেনি। অনেক মহামারির কাহিনি জানি, দুর্ভিক্ষের কাহিনি জানি। কিন্তু এবারের বিষয়টা ভিন্ন’, বলেন শেখ হাসিনা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain