আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বাংলালিংক ইউনিয়ন নেতা হাসপাতালে

ফেব্রুয়ারি ১৪, ২০১৬,৭:০৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা : কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মধ্যে মোবাইল অপারেটর বাংলালিংকের আন্দোলনরত এক ইউনিয়ন নেতা অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মো. মোস্তাক নামের ওই কর্মকর্তা প্রতিষ্ঠানটির পাওয়ার অ্যাসিসট্যান্ট ম্যানেজার ও বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়নের (প্রস্তাবিত) সাংগঠনিক সম্পাদক।

রোববার দুপুরে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউনিয়নের সভাপতি উজ্জ্বল পাল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “বাংলালিংকের ফরেনসিক ইনভেস্টিগেটর মেজর (অবসরপ্রাপ্ত) সেলিম কবির, সিকিউরিটি ম্যানেজার মেজর (অবসরপ্রাপ্ত) শেখ মঈনুল হাসান ও হেড অব অপারেশনস মারুফ আহমেদ বেলা ১২টার দিকে মোস্তাককে অফিস ভবনের লেভেল থ্রিতে ডেকে নিয়ে যান।

“তারা তাকে ‘ইন্টারোগেট’ করা শুরু করেন। এক পর্যায়ে মোস্তাক ‘সেন্সলেস’ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তারপর তাকে হাসপাতালে নেয়া হয়। আমাদের কাউকে ধরতে দেয়া হয় নাই।”

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলালিংক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উজ্জ্বল জানান, রোববার অফিসের কর্মঘণ্টা শুরুর আগে কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ কর্মসূচি ছিল। সাধারণত সকাল সাড়ে ৯টা থেকে অফিস শুরু হলেও শনিবার রাতে এক আদেশে কর্তৃপক্ষ তা এক ঘণ্টা এগিয়ে আনে।

এই প্রেক্ষাপটে কর্মসূচি স্থগিত করে পরবর্তী সিদ্ধান্ত নিতে তারা ইউনিয়নের বৈঠকে বসার অপেক্ষায় ছিলেন বলে জানান উজ্জ্বল।

বাংলালিংকের সিনিয়র প্রকৌশলী শরিফুল ইসলামের চাকরিচ্যুতির পর থেকে প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে বিরোধ চলছে কর্মচারী ইউনিয়নের।

এর জের ধরে গত ১১ ফেব্রুয়ারি কোম্পানির প্রধান টেকনিক্যাল কর্মকর্তা (সিটিও) পিরিহেনি এলহামিকে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ রাখেন তারা।

রোববার বৈঠক করে শরিফুল ইসলামের চাকরিচ্যুতির বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়ার পর ওইদিন গভীর রাতে অবস্থান তুলে নেন আন্দোলনকারীরা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain