আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত-মৃত্যুর সব রেকর্ড ভাঙল বাংলাদেশ

মে ১৩, ২০২০,৭:১৯ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা: দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর সব রেকর্ড ভাঙল। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ জন এবং মারা গেছে ১৯ জন। সুস্থ হয়েছে ২১৪ জন।

আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৪১টি ল্যাব থেকে ৭ হাজার ৮৬২টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯০০টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি এ পর্যন্ত সর্বাধিক ১ হাজার ১৬২ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮২২ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যুবরণ করেছে ১৯ জন। মোট মারা গেছে ২৬৯ জন। ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন।’

‘ঢাকা শহরের হাসপাতালগুলোতে ১৩ জন মৃত্যুবরণ করেছে। ১৩ জনের মধ্যে সবারই ঠিকানা ঢাকা। তবে ১ জনের ঠিকানা পাবনার। নারায়ণগঞ্জে ১ জন, মুন্সিগঞ্জে ১ জন। খুলনা বিভাগের ১ জন, তিনি নড়াইলের। চট্টগ্রাম বিভাগের ৩ জন। এর মধ্যে চট্টগ্রামের ২ জন এবং কুমিল্লার ১ জন’ আরও জানান তিনি।

এর আগে মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ৯৬৯ জন, মৃত্যু হয় ১১ জনের। তার আগের দিন সোমবার শনাক্ত হয় ১ হাজার ৩৪ জন, মারা যায় ১১ জন।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain