আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

করোনার নতুন ‘মৃত্যুপুরী’ হয়ে উঠার পথে ব্রাজিল

মে ১২, ২০২০,১১:০৫ পূর্বাহ্ণ

 
Spread the love

ডেস্ক : যুক্তরাজ্য, স্পেন, ইতালি, ফ্রান্সকে পেছনে ফেলে করোনায় একদিনের মৃত্যুর হিসেবে যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে ব্রাজিল। বিশেষজ্ঞরা মনে করছেন, ল্যাটিন আমেরিকার এই দেশটি নতুন করে করোনার মৃত্যুপুরী হয়ে উঠতে পারে। ব্রাজিলে ২৪ ঘণ্টায় মৃত্যু’র মিছিল তারই প্রমাণ দিচ্ছে। আর এখন পর্যন্ত মোট মৃত্যু ১১ হাজারের বেশি।

ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুয়ায়ী, সোমবার ব্রাজিলে মারা গেছে ৫০২ জন। ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ। বরাবরের মতোই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। যেখানে মারা গেছে ১ হাজার ৮ জন। এর পরেই সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে।

ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৪৩ জন মানুষ। এদের মধ্যে মারা গেছে ১১ হাজার ৬২৫ জন। আর সুস্থ হয়েছে ৬৭ হাজার ৩৬৪ জন।

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২ লাখ ৮৭ হাজার ২৯৩ জন।এছাড়া এই ভাইরাস শনাক্ত হয়েছে ৪২ লাখ ৫৪ হাজার ৮০০ জনের শরীরে।এবং এরই মধ্যে ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ২৭ হাজার ১৪৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৪ লাখ ৩৮ হাজার ২১৩ জন। এদের মধ্যে ৪৬ হাজার ৯৩৯ জনের অবস্থা গুরুতর।

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। তবে এপ্রিলের শেষ থেকে মে মাসের শুরুতে চীনে করোনায় কোনো রোগী মারা যাওয়ার রেকর্ড না থাকলেও ১১ মে’ সেই উহান শহরে হঠাৎ করেই সন্ধান মিলেছে নতুন পাঁচ জন করোনা আক্রান্ত রোগীর।

রোববার উহানে সর্বপ্রথম ৮৯ বছর বয়সী এক বৃদ্ধা শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। ওই বৃদ্ধার স্বামী করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপরই তিনি যে অ্যাপার্টমেন্টে থাকেন সেখানকার সব বাসিন্দার করোনা পরীক্ষা করে আরও ৪ জনের পজিটিভ পাওয়া যায়।

চীনে এখন পর্যন্ত ৮৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain