আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

পাকিস্তানে করোনায় আক্রান্ত ৫৪ সাংবাদিক

মে ১২, ২০২০,১১:০৩ পূর্বাহ্ণ

 
Spread the love

ডেস্ক: করোনা ভাইরাসের মহামারির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে পাকিস্তানে অন্তত ৫৪ জন সাংবাদিক প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

পাকিস্তানে সংবাদমাধ্যম নিয়ে কাজ করা নিরপেক্ষ একটি সংগঠনের তথ্য-উপাত্ত তুলে ধরে আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ পশ্চিম পাকিস্তানে অন্তত ৩০ জন সাংবাদিক কভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। তাতে দেশটিতে সাংবাদিকদের মোট আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে।

পাকিস্তানে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা ‘ফ্রিডম নেটওয়ার্ক’ সোমবার জানিয়েছে, দায়িত্বপালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৫৪ জন সাংবাদিক। সংগঠনটির বলছে, সাংবাদিকদের জন্য সংবাদ প্রতিষ্ঠানের গাইডলাইন হয় মানা হচ্ছে না, আর না হয় এই নির্দেশনা আরও ভালোভাবে প্রয়োগ করতে হবে।

সাংবাদিকদের মধ্যে শুরুর দিকে করোনায় আক্রান্ত টেলিভিশন চ্যানেল জিও নিউজের কুয়েতার শহরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিপোর্টার সালমান আশরাফ টেলিফোন আল-জাজিরাকে বলেন, “আমি অফিসে ছিলাম। আমার শরীরে জ্বর জ্বর বোধ হচ্ছিল। মাথা ঝিমঝিম করছিল।”

“আমি আমার শিফট শেষ করার আগেই অফিস থেকে বের হয়ে বাড়ি চলে আসি।…খুব খারাপ লাগছিল। আমার তীব্র জ্বর ওঠে, শরীর জুড়ে অনেক ব্যথা ছিল। এমনকি আমি দাঁড়াতে পারছিলাম না।”

জিও নিউজের কুয়েতা ব্যুরোতে আশরাফসহ আরও ছয়জন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হন। যেসব হাউসে সাংবাদিক, টেকনিক্যাল স্টাফ ও অন্যান্য সহযোগিতার গাদাগাদি করে কাজ করেন সেসব হাউসগুলোতেও একই অবস্থা বলে জানা যায়।

দ্য ডন অনলাইনের তথ্য, পাকিস্তানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬৯১ জনের।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কমে না আসলেও দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে এরই মধ্যে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। নতুন নির্দেশনা অনুাযায়ী সপ্তাহে পাঁচদিন মার্কেটগুলো ও অনেক শিল্প খোলার অনুমতি দেওয়া হয়েছে। চলবে সূর্যোদয় থেকে বিকেল ৫টা পর্যন্ত।

করোনার প্রাদুর্ভাবের মধ্যে সাংবাদ প্রতিষ্ঠানগুলোকে গাইডলাইন বেধে দেওয়া হলেও তা মানার প্রবণতা খুব কম। নানা কারণে সামাজিক দূরত্বের বিষয়টি মানা যাচ্ছে না।

কুয়েতার একজন সাংবাদিক বলেন, “আমরা আগের মতোই মাঠে যাই। মাঠে ও অফিসে আগের মতোই কাজ করি। আগের মতোই জনসাধারণের সঙ্গে মিশতে হচ্ছে।”

খোঁজ নিয়ে জানা গেছে, পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে তীব্র প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতায় টিকে থাকতে গাইডলাইন মানায় তেমন নজর নেই সাংবাদিকদের।

পাকিস্তানে ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল আছে ৩০টির বেশি। আছে কয়েক ডজন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র।

কুয়েতার ওই সাংবাদিক বলেন, “আমি মানসিকভাবে প্রস্তুত যে, আমি এই ভাইরাসে আক্রান্ত হতে যাচ্ছি। এটা থেকে আমাকে বাঁচাতে হবে এমনটাও মনে হয় না আমার।”

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain