আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চুয়াডাঙ্গায় খাল থেকে ৫০ বস্তা সরকারি চাল উদ্ধার

মে ১০, ২০২০,১১:১৪ পূর্বাহ্ণ

 
Spread the love

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা মোনাকষা গ্রামে জিকে ক্যানেলের ধার থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে গ্রামবাসীর দেয়া খবরে চালগুলো উদ্ধার করা হয়। তবে কে বা কারা এই ৫০ বস্তা চাল ফেলে রেখে গেছে তার কোন হদিস পাওয়া যায়নি।

এলাকাবাসীর কাছ থেকে খবর পাওয়ার পর আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, থানা-পুলিশ ও সরকারি খাদ্যগুদাম কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী জানায়, শনিবার রাতে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের জিকে ক্যানেলে স্থানীয়রা মাছ ধরতে যায়। এ সময় ক্যানেলের পাশে সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন তারা। কাছে গিয়ে দেখতে পান সরকারি খাদ্যগুদামের চাল। ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে জড়ো হয় উৎসুক জনতা।

খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমঙ্গীর কবির, ওসিএলএসডি (ফুড) মিয়ারাজ হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমঙ্গীর কবির জানান, পরিত্যক্ত এসব চালের বস্তায় ‘গভর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ, ডাইরেক্টরেট অব ফুড, মিনিস্ট্রি অব ফুড, নেট ওয়েট ৫০ কেজি’ লেখা রয়েছে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী জানান, চালগুলো খাবার অনুপযোগী, নষ্ট। তবে কে বা কারা ক্যানেল পাড়ে ফেলে গেছে তা জানার চেষ্টা চলছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain