আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ভিটামিন সি-তে ভরপুর কাঁচা আমের শরবত

মে ৮, ২০২০,৫:৩৭ অপরাহ্ণ

 
Spread the love

এখন গাছে গাছে টসটসে কাঁচা আম, দেখলেই খেতে লোভ হয়। সবার প্রিয় এই ফলটি কতভাবে যে খাওয়া হয় তার সঠিক হিসাব মনে করা সম্ভব নয়। এবার গরমে রোজা হচ্ছে, দিনশেষে শরীর মনের ক্লান্তি দূর করে সতেজতা পেতে ইফতারে চাই ঠান্ডা, স্থাস্থ্যকর পানীয়। মাঝে মাঝে তৈরি করতে পারেন ভিটামিন সি-তে ভরপুর কাঁচা আমের শরবত। আপনাদের জন্য স্পেশাল শরবতের রেসিপি:

পোড়া আমের শরবত

উপকরণ

কাঁচা আম চারটি, চিনি, বিট লবণ, কাঁচা মরিচ, পানি ও বরফকুচি স্বাদ ও পরিমাণমতো। (চার গ্লাস শরবতের জন্য)

যেভাবে করবেন

প্রথমে আম খোসাসহ পুড়িয়ে নিন। তারপর ঠান্ডা হলে আমের খোসা ছাড়িয়ে নিন। দেখবেন আমের ভেতরটা কুড়িয়ে নিয়ে চিনি, বিট লবণ ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ রাখুন। ইফতারের আগে আগে সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। সব শেষে ওপরে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

আম ঠান্ডাই শরবত
উপকরণ
সেদ্ধ আমের টুকরো এক বাটি, লেবুর রস ৪ চা চামচ, চিনি, বিট লবণ, জিরা গুঁড়া, পানি ও বরফকুচি স্বাদ ও পরিমাণমতো।

যেভাবে করবেন
সেদ্ধ আমের টুকরোর সঙ্গে অল্প লেবুর রস, চিনি, বিট লবণ, জিরা গুঁড়া মিশিয়ে ব্লেন্ডারে অল্প পানি দিয়ে ব্লেন্ড করুন। এবার একটি বাটিতে লেবুর রস নিন। যে গ্লাসে শরবত খাবেন সেই গ্লাসটি উল্টো করে গ্লাসের মুখটা লেবুর রসে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এবার লেবুর রস থেকে গ্লাসটিকে সরিয়ে ঠিক একই ভাবে বিট লবণ ও অল্প জিরার গুঁড়া লাগিয়ে নিন। এর ফলে শরবত খাওয়ার সময় বেশি স্বাদ পাবেন। পরিবেশনের সময় ওপরে বরফকুচি দিন।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain