আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

কুমিল্লায় একই পরিবারের ৫ জনসহ নতুন আক্রান্ত ১২

মে ৮, ২০২০,৫:২৮ অপরাহ্ণ

 
Spread the love

কুমিল্লা : কুমিল্লায় নতুন করে একই পরিবারের ৫ জনসহ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও ২ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু হলো ৬ জনের। এখন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩৪ জন। শুক্রবার দুপুরে সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য জানান।

তিনি আরও জানান, শুক্রবার প্রাপ্ত রিপোর্ট অনুসারে নতুন আক্রান্তদের মধ্যে দেবিদ্বারের একই পরিবারের ৫ জনসহ ৬ জন, বরুড়ার ৩ জন, সিটি কর্পোরেশন এলাকায় ২ জন ও আদর্শ সদর উপজেলায় ১ জন রয়েছেন। উপজেলাওয়ারী আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে রয়েছে দেবিদ্বার উপজেলা আক্রান্ত ৩৮ জন ও মৃত্যু ৫। আজ মৃত ২ ব্যক্তির বাড়িও দেবিদ্বারে।

এছাড়াও আক্রান্তদের মধ্যে তিতাসে ১১, লাকসামে ১৩, দাউদকান্দিতে ৮, চান্দিনায় ১১, বুড়িচংয়ে ৮, মুরাদনগরে ১২, বরুড়ায় ১০, মনোহরগঞ্জে ৫, ব্রাহ্মণপাড়ায় ২, হোমনায় ২, সদর দক্ষিণে ৩, মেঘনায় ২, আদর্শ সদরে ২, চৌদ্দগ্রামে ১ এবং সিটি কর্পোরেশনে ৬ জনসহ মোট ১৩৪ জন।

সিভিল সার্জন আরও বলেন, শুক্রবার (৮ মে) পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত দুই হাজার ৯৯৮টি নমুনার মধ্যে দুই হাজার ৬৮৩টি রিপোর্ট হাতে পাওয়া গেছে। এর মধ্যে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ জন এবং মারা গেছেন ৬ জন। আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে রয়েছে জেলার দেবিদ্বার উপজেলা। মৃত ৬ জনের মধ্যে ৫ জনের বাড়িই দেবিদ্বারে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান মুঠোফোনে জানান, এই প্রথমবারের মতো চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী এ হাসপাতালে মারা গেছেন। গত সোমবার (৪ মে) বিকেলে দেবিদ্বারের নবীয়াবাদ গ্রামের আতিকুল (৬০) করোনার নানা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। পরদিন সকালে তিনি মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা নেয়া হয়। আজ শুক্রবার তার করোনার ফলাফল পজিটিভ আসায় আগে মৃত্যু হলেও শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগের করোনায় মৃতের তালিকায় তার নাম যুক্ত হয়।

এদিকে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিব হাসান জানান, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার চাঁপানগর গ্রামের জামাল হাজারী (৩৬) নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। রাতেই উপজেলা প্রশাসনের নির্দেশনায় তার দাফন সম্পন্ন হয়। আজ (শুক্রবার) সকালে ওই ব্যক্তির বাড়ি লকডাউনসহ পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, দেবিদ্বারে নতুন ৬ জন আক্রান্তের মধ্যে ৩ দিন আগে লকডাউন করা উপজেলা সদরের ছোটআলমপুর এলাকার একটি পরিবারের ৫ সদস্য রয়েছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain