ফেব্রুয়ারি ১১, ২০১৬,১২:৩৯ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: চট্টগ্রাম : ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফের কর্তৃত্ব নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৮টার দিকে মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)’র মঈনুদ্দিন আল হাসানীর ৭৯তম খোশরোজ (ওরশ) শেষে এ ঘটনা ঘটে। এসময় রওজা শরীফ ভাঙচুর করা হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৭-৮ জন আহত হয়েছে। হামলার সময় রওজা শরীফের মূল্যবান গিলাফ ছিঁড়ে ফেলা হয়। এছাড়া রওজা শরীফের গ্রিল ও কাঁচ ভাঙচুর করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসলাম। বিস্তারিত কিছু এখনো জানি না।
এদিকে দরবার শরীফে আগত ভক্তরা জানান, বুধবার ওরশের শেষ দিনে রাত ৮টার দিকে মাঈনুদ্দিন আল হাসানীর ত্যাজ্যপুত্র শহীদ উদ্দিনের নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালায়। মাজারের কর্তৃত্ব দখলে নিতে এ হামলা করা হয়েছে। তবে ওরশে আসা ভক্তরা তাদের ধাওয়া করলে শহীদের লোকজন পালিয়ে যায়।
আনজুমানে রহমানিয়া মঈনীয়ার কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক শাহ মুহাম্মদ ইব্রাহিম মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত আটটার দিকে রওজা শরীফে গিয়ে তিনি দেখেন সেখানে ভাঙচুর করা হয়েছে। এনিয়ে এলাকায় ও ভক্তদের মধ্যে উত্তেজনা চলছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain