আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

করোনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মৃত্যু

মে ৭, ২০২০,১:৫৬ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. নাজমুল করিম চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)।

বুধবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাবির সাবেক অধ্যাপক ড. নাজমুল করিম করোনাতেই মারা গেছেন। গত পরশু দিন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে টেস্টে তার করোনা পজিটিভ এসেছে। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।’

ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন আরও বলেন, ‘তার আগে থেকেই কিছু শারীরিক জটিলতা ছিল। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত দেড়টার দিকে তিনি মারা গেছেন।’

তবে অধ্যাপক ড. নাজমুল করিম করোনায় মারা যায়নি বলে দাবি করেছেন ফারইস্ট ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মো.মামুন। তিনি বলেন, ‘ভিসি স্যার হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার করোনা হয়নি।’

গত পরশু দিন স্যারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলেও জানান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার।

মো.মামুন আরও বলেন, এর আগেও স্যারের (ড. নাজমুল করিম চৌধুরী) দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। তার দুটা রিং পরানো আছে।

এদিকে, অধ্যাপক ড. নাজমুল করিমের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানান তিনি।

অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘তিনি একজন খ্যাতিমান শিক্ষক ছিলেন। তার এমন মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমি উনার আত্মার মাগফেরাত কামনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার উনার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain