মে ৭, ২০২০,১২:২৭ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জে বেড়েই চলেছে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৩ জন কভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে জেলায় একজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানা গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১২ জন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন।
নারায়ণগঞ্জ জেলায় এখন পর্যন্ত মোট ৩৯৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২০৮ জনের ফলাফলে পজিটিভ এসেছে। এদের মধ্যে জেলায় মোট মারা গেছেন ৫২ জন আর সুস্থ হয়েছেন ৭০ জন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain