আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চাঁপাইনবাবগঞ্জে নারীসহ আরও ৯ জনের করোনা শনাক্ত, ৩০ বাড়ি লকডাউন

মে ৭, ২০২০,১১:৪৮ পূর্বাহ্ণ

 
Spread the love

চাঁপাইনবাবগঞ্জ :  চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হলো। করোনা শনাক্ত ৯ জনের মধ্যে রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩ জন, নাচোল উপজেলায় ৩ জন, ভোলাহাট উপজেলায় ২ জন ও শিবগঞ্জ উপজেলায় ১ জন। এদের মধ্যে দু’ উপজেলার দু’জন স্বাস্থ্যকর্মী রয়েছেন, তারা করোনার নমুনা সংগ্রহ কাজে নিয়োজিত ছিলেন, অন্যরা জেলার বাইরে থেকে এসেছেন।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী  জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো করোনার নমুনার মধ্যে বুধবার রাতে ৮৪ জনের রিপোর্ট এসেছে। এরমধ্যে ৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। ৪ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আর রিপোর্ট ২ দিনের মাথায় ৬ মে বুধবার পাওয়া যায়।

এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন জানান, নতুন করোনা রোগি শনাক্ত হওয়ার পর রানীহাটি ইউনিয়ন ও ঝিলিম ইউনিয়নে ১৫ টি করে ৩০ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন আক্রান্তদের বাড়িতে প্রয়োজনীয় চিকিৎসার ওষুধ পৌঁছে দিয়েছেন এবং হোমকোয়ারেন্টাইনে থেকে বাড়িতেই তাদের চিকিৎসা চলবে।

প্রসঙ্গত, এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain