আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

মে ৬, ২০২০,৪:১৬ অপরাহ্ণ

 
Spread the love

নোয়াখালী: নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হচ্ছেন, সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি গ্রামের নতুন মোল্লাবাড়ির সোহেল (২৫) ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ড জমদার বাড়ির ইমাম হোসেন (৬০)।
এ নিয়ে গত দুদিনে করোনার উপসর্গ নিয়ে জেলায় চারজনের মৃত্যু হলো।

এর মধ্যে গত রোববার রাত ১০ টায় নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে থাকা বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের স্বপন চৌধুরী, ও সোমবার দুপুরে সুবর্ণচর উপজেলায় এক গৃহবধু (৪০) মারা গেছেন। তাঁদের দুজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাইনুল ইসলাম নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম থেকে আসা তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। এ ঘটনার পর তাঁর সংস্পর্শে আসা ডাক্তার ও নার্সদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  লকডাউন করা হয়েছে সোনাইমুড়ী বাজারে তার ব্যক্তিগত মেডিকেয়ার হাসপতাল। এ নিয়ে জেলায় স্বাস্থ্য কর্মকর্তা, নার্সসহ ১৭ জন করোনায় আক্রান্ত হলো। মারা গেছেন ২ জন।

আজ বুধবার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানন, সেনবাগের যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে আর দেরিতে খবর পাওয়ার কারণে বেগমগঞ্জের ওই বৃদ্ধ’র নমুন সংগ্রহ করা যায়নি। তবে তার করোনা উপসর্গ ছিলো বলে স্বজনরা জানিয়েছে। আমরা তাদের সাবধানে থাকতে বলেছি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain