আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

কেরানীগঞ্জে র‌্যাব-পুলিশের আরও ৮ সদস্য করোনায় আক্রান্ত

মে ৬, ২০২০,১২:১৯ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে নতুন করে র‌্যাব ও পুলিশের আরও ৮ সদস্যের করোনা ভাইরাস ধরা পড়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে র‍্যাব-১০-এর সাতজন ও কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সদস্য একজন।

মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, ২৬ থেকে ৪৮ বছর বয়সী নতুন আক্রান্তরা সবাই পুরুষ। এ নিয়ে র‍্যাব-১০-এর সদস্য আক্রান্ত হলো ৩১ জন। মডেল থানার মোট পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে ২৯ জন।

মঙ্গলবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন সময়ে আসা পরীক্ষার ফলের মাধ্যমে একদিনে নতুন করে ওই আটজন রোগী শনাক্তের কথা জানা গেছে।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. মোবারক জানান, কেরানীগঞ্জে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে কেরানীগঞ্জে এ পর্যন্ত মৃত্যু হয়েছে আটজনের। সুস্থ হয়েছেন মোট ১২ জন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain