আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সরকারের কাছে মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ: রিজভী

মে ৬, ২০২০,১২:১৭ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,তাদের কথায় মনে হচ্ছে মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ।

আজ বুধবার সকালে রাজশাহী মহানগরীর কাজিরহাট এলাকায় রাজশাহী জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন শপিংমলে সামাজিক দূরত্বের নির্দেশ দিয়ে খুলে দেওয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও খুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, যেখানে করোনা ভাইরাস এমন একটি ছোঁয়াছে রোগ, একজনের কাছ থেকে অন্য জনের শরীরে গেলেই জীবননাশের সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এরকম পরিস্থিতিতে সরকার শপিংমল খুলে দিয়েছে।

‘স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, খুলে না দিলে কীভাবে চলবে। তাদের কথায় মনে হচ্ছে মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ। অন্য কিছু গুরুত্বপূর্ণ বিধায় সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না’ যোগ করেন বিএনপি মুখপাত্র।

সরকারের একজন মন্ত্রীর বক্তব্যর জবাবে তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে বিএনপি নয়, জুয়া খেলছে সরকার। সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে।

রিজভী বলেন, আমরা সরকারি কোনো রিলিফ পাই না। আমরা নিজেদের পয়সা খরচ করে ত্রাণের ব্যবস্থা করি। প্রায় ১২ লাখ পরিবারকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ সরবরাহ করছে।

তিনি আরও বলেন, আজকে সারাদেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। জনগণের টাকায় কেনা ত্রাণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ নেতাদের বাড়ির মাটির গর্তে, খড়ের পালার মধ্যে এবং খাটের নিচে পাওয়া যাচ্ছে। এটাই হবার কথা। কারণ এরা নির্বাচিত নয়।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই বলেই তারা অসহায়-দুস্থ মানুষদের দুর্ভিক্ষের মধ্যেও ত্রাণ আত্মসাৎ করছে।

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার বার্তা সম্পাদক রাশেদুল হক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরত এলাহী রিজভীসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain