মে ৬, ২০২০,১২:১৬ অপরাহ্ণ
চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয় বলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান।
মৃত গৃহবধূ (২০) হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ধেররা পাটোয়ারী বাড়ির বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, তিনি ৪/৫ দিন যাবত জ্বর, পাতলা পায়খানা ও গলাব্যথায় ভুগছিলেন। রোববার সকালে তার জ্বর, পাতলা পায়খানা ও বমি হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
আফজাল হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে মৃত নারীর পরিবারের ইচ্ছা অনুযায়ী মুসলিম শরিয়াহ অনুযায়ী তার দাফন-কাফনের ব্যবস্থা করা হচ্ছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain