আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

নারায়ণগঞ্জে ৫৭ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

মে ৫, ২০২০,১১:৪২ অপরাহ্ণ

 
Spread the love

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন। আরও পাঁচজনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। দ্রুতসময়ে সুস্থতার ছাড়পত্র পাবেন তারাও।

মঙ্গলবার (০৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ (এসপি) সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

এসপি বলেন, এখন পর্যন্ত জেলা পুলিশের ৫৭ জন সদস্য কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন সুস্থ হয়ে উঠেছেন। আরও পাঁচজনের পরবর্তী করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। কয়েকদিনের মধ্যে সুস্থতার ছাড়পত্র পাবেন তারাও।

তিনি আরও বলেন, আক্রান্তরা জেলা পুলিশ লাইনস, ফতুল্লা স্টেডিয়ামের আইসোলেশন সেন্টার ও ঢাকায় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। অনেকেই আবার নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। তবে সবার শারীরিক অবস্থা ভালো আছে। দ্রুত সুস্থ হয়ে উঠবেন সবাই।

নারায়ণগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে নতুন আক্রান্ত রোগীর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় ৫১ জনের মৃত্যু হলো।

একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২০ জন। এতে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৭৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন আরও ১০ জন। সবমিলিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৮ জন। মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain