ফেব্রুয়ারি ১১, ২০১৬,১২:২৭ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঝিনাইদহ : কর্মচারীদের মারধর করার প্রতিবাদে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে।
আজ বুধবার রাতে জরুরি সভা শেষে এ তথ্য জানান, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। তিনি জানান, বুধবার বিকালে সওজ এর ইউনিয়ন অফিসের মধ্যে ঢুকে সন্ত্রাসীরা তাকেসহ সংগঠনের নেতা শরিফুল ইসলাম, সেলিম, মীর ওহাব, আবুল হোসেন, আইয়ুব হোসেন, যমুনা খাতুন, ঊর্মিলা খাতুন ও আরিফ হোসেনকে বেধড়ক মারপিট করে দুর্বৃত্তরা। সওজের এসও আহসানুল কবীরের ইন্ধনে সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেন তারা ।
ইউনিয়নের নেতা তাজুল ইসলাম জানান, গত ৩০ জানুয়ারি এসও আহসানুল কবীরের কাছে গাড়ির তেল চাইলে তিনি তা দিতে রাজি হননি। এরপর তিনি ওয়ার্ক অ্যাসিস্টেন্ট ফারুককে মারধর করেন। এ নিয়ে সওজ ইউনিয়নের নেতাদের সাঝে মতনৈক্যের সৃষ্টি হয়।
এ ঘটানার জের ধরে এসও আহসানুলের ইন্ধনে বুধবার সন্ধ্যার দিকে তাদের উপর হামলা চালানো হয়।
এ বিষয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ঘটনা একটা ঘটে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিরসনের চেষ্টা করছি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain