মে ৩, ২০২০,৫:৩৩ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ময়মনসিংহ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৩টার দিকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম সংবাদমাধ্যমকে জানান।
৬০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খারুয়ালী এলাকায়।
সিভিল সার্জন বলেন, ওই ব্যক্তি কিডনীর সমস্যায় ভুগছিলেন। পরে তার মধ্যে করোভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ১৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।
পরে রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসলে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান মসিউল আলম।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain