আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

কেরানীগঞ্জে আরও ৫ পুলিশের করোনা শনাক্ত, মোট ২০

মে ৩, ২০২০,৫:৩০ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা: কেরানীগঞ্জে আরও ৫ জন পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রোববার পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার ২০ জন করোনা ‘পজিটিভ’ হলেন। এদিকে আগের আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন সুস্থ্য হয়ে রোববার বাড়ি ফিরেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, থানার পুলিশসদস্যরা করোনাপরিস্থিতি মোকাবিলায় নানাভাভাবে কাজ করছেন। এর মধ্যে রয়েছে করোনায় আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো, লকডাউন নিশ্চিত করা, ত্রাণ বিতরণ, টহল, তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন ও সামাজিক দূরুত্ব নিশ্চিত করা। এসব কার্যক্রমে অংশ নিতে গিয়ে পুলিশ সদস্যদের সরাসরি জনসাধারণ এবং আক্রান্ত রোগীদের সংস্পর্শে যেতে হচ্ছে। এতে করে তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বাড়ছে।।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে থানার পুলিশসদস্যদের নমুনা নিয়ে পরীক্ষা করানো হচ্ছে। রোববার যেসব প্রতিবেদন হাতে এসেছে, তার মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। আগের ১৫ জন নিয়ে থানার করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা এখন ২০। এর আগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহানউদ্দিন। তিনি সুস্থ্য হয়ে রোববার বাড়িতে ফিরেছেন।
ওসি কাজী মাইনুল ইসলাম আরও বলেন, ‘আক্রান্ত ব্যক্তিদের ইতিমধ্যে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। আমরা আগের মতোই থানার জনসাধারণের স্বাভাবিক সেবা দিয়ে যাচ্ছি। এ ছাড়া পুলিশ সদস্যরা টহল দল ও তল্লাশিচৌকিতেও কাজ করে যাচ্ছেন। আইনের সেবা নিশ্চিত করতে আমরা জনসাধারণের পাশে আছি।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain