মে ৩, ২০২০,৫:২৮ অপরাহ্ণ
বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আরও এক রোগীর মৃত্যু হয়েছে। ৪০ বছর বয়সী ওই নারীর বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি শনিবার সন্ধ্যায় মারা যান।
এ নিয়ে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পাঁচ দিনে সাতজনের মৃত্যু হলো। এর মধ্যে মঙ্গলবার দুজন, বুধবার একজন বৃহস্পতিবার এক ঘণ্টার ব্যবধানে দুজন, শুক্রবার সকালে একজন এবং শনিবার সন্ধ্যায় অপর একজন রোগী করোনা ওয়ার্ডে মারা যান।
শনিবার সন্ধ্যায় মারা যাওয়া ওই নারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন রোববার সংবাদমাধ্যমকে বলেন, ওই নারী করোনার উপসর্গ নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাঁর নমুনা পরীক্ষা করা হলেও তাঁর করোনা নেগেটিভ আসে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain