আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

ভুয়া ওয়ারেন্ট দিয়ে ফাঁসানোর চেষ্টা, গাজীপুরে দুইজন আটক

ফেব্রুয়ারি ১০, ২০১৬,১:১২ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:গাজীপুর : গাজীপুরে ভুয়া ওয়ারেন্ট দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটক শাহ আলম (২৬) গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়ার আয়নাল হকের ছেলে এবং কোনাবাড়ি জয়েরটেকের জামাল উদ্দিনের ছেলে আসাদুজ্জামান আসাদ (৩৭)।

জয়দেবপুর থানার এএসআই কবির হোসেন বলেন, শাহ আলম জেলা ও দায়রা জজ আদালতে পেশকারের উমেদার হিসেবে মাস্টার রোলে কাজ করেন আর আসাদ গাজীপুর সদর উপজেলায় সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক।

“তারা দুইজন ভুয়া ওয়ারেন্ট তৈরি করেন। সেই ওয়ারেন্ট অনুযায়ী গ্রেপ্তার হন মোস্তফা কামাল ও তার বড় ভাই মন্টু মিয়া।”

ওয়ারেন্ট ভুয়া প্রমাণিত হওয়ায় দুই ভাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

এএসআই জানান, দুই ভাইয়ের সাথে আসাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। বিরোধের জের ধরে দুই ভাইকে ফাঁসানোর জন্য আসাদ ১০ হাজার টাকার বিনিময়ে শাহ আলমকে দিয়ে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain