মে ৩, ২০২০,১:৪৩ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ৪৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের দাঁড়িয়েছে ১৬৩ জনে।
আজ রবিবার বেলা ১২টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সর্বমোট ৬৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে ৪৬ জনের করোনা শনাক্ত হয়। নতুন করে আক্রান্তদের মধ্যে জেলা সদরে সর্বোচ্চ ১৮ জন রয়েছেন।
এছাড়া শ্রীনগর উপজেলায় ১২ জন, সিরাজদীখানে ৭ জন, টঙ্গীবাড়িতে ২ জন ও গজারিয়া উপজেলায় ৭ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain