আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

দুই ‘জঙ্গি’ মারতে গিয়ে কর্নেল-মেজরসহ ৫ ভারতীয় সেনা নিহত

মে ৩, ২০২০,১১:৫৮ পূর্বাহ্ণ

 
Spread the love

ডেস্ক: ভারত শাসিত কাশ্মীরে ‘জিম্মি উদ্ধার’ অভিযানে গিয়ে দেশটির সেনাবাহিনীর এক কর্নেল ও এক মেজরসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে।

উত্তর কাশ্মীরের হান্দওয়ারা এলাকায় এ অভিযানে দুই স্বাধীনতাকামী যোদ্ধাও নিহত হয় বলে রবিবার কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য হিন্দু জানায়, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারার চাঞ্জমুল্লায় ওই ‘এনকাউন্টারে’ দুই ‘সন্ত্রাসী’ নিহত হন।

কর্মকর্তারা আরও দাবি করেন, ‘সন্ত্রাসীদের’ হাত থেকে ‘বেসামরিক জিম্মিদের উদ্ধার’ অভিযানে একটি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন ওই সেনা কর্মকর্তারা।

অবশ্য এই সময় জানায়, শনিবার সন্ধ্যায় কাশ্মীরের হান্দওয়ারায় বিপুলসংখ্যক জঙ্গির হদিস পায় ভারতীয় বাহিনী। হান্দওয়ারার একাধিক বাড়িতে ওই জঙ্গিরা আশ্রয় নেয় বলে খবর পাওয়া যায়।

ভারতীয় সেনা সূত্রে খবর, নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে ছিল জঙ্গিরা। এর পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। ‘পাক সন্ত্রাসবাদীর’ ছোড়া গুলিতে নিহত হন চার জওয়ান। অন্যদিকে হত্যা করা হয় দুই জঙ্গিকেও।

নিহত নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা পাঁচজন উল্লেখ করে এএনআই এক টুইটে জানায়, মৃতদের মধ্যে একজন কমান্ডিং অফিসার, একজন ২১ রাষ্ট্রীয় রাইফেল, ২ সেনা এবং একজন জম্মু-কাশ্মীরের পুলিশ রয়েছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain