আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

নোয়াখালীতে হাসপাতালের ওয়ার্ড বয়-আয়াসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত

মে ৩, ২০২০,১১:৫৫ পূর্বাহ্ণ

 
Spread the love

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় ও এক আয়াসহ আরও 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে । এ নিয়ে জেলায় মোট ১৪ জন করোনায় আক্রান্ত হলো।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন জানান, গত ২৫ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সবার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। শনিবার (২ মে) রাতে সেখান থেকে পাঠানো রিপোর্টে স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় (৩৮) এবং আয়া (২৫) করোনা পজিটিভ বলে জানানো হয়।

তিনি আরও জানান, নমুনা সংগ্রহ করার সময় তাদের শরীরে করোনার কোনো উপসর্গ না থাকায় ওয়ার্ড বয়কে গত ২৯ তারিখে থেকে জেলা সদরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে করোনা রোগীদের জন্য নির্মিত অস্থায়ী হাসাপাতালে পোস্টিং করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে ডিউটিরত রয়েছেন। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করতে হবে।

এদিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, উপজেলার নোয়ান্নাই ইউনিয়নে নারায়ণগঞ্জ ফেরত এক যুবক (২৫) বাড়িতে আসার পর তার শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মেডিকেল টিম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আক্রান্ত ওই যুবকের বাড়িতে রওয়ানা হয়েছে।

নোয়াখালীর সিভিল সার্জন ডা. মমিনুর রহমান জানান, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয়ের নমুনা সংগ্রহের বিষয়টি তাকে জানানো হয়নি। আগে জানা থাকলে তাকে করোনা রোগীদের চিকিৎসার জন্য মাইজদীতে নির্মিত অস্থায়ী হাসপাতালে আনা হতো না। এখন তাকে এখানে ভর্তি করা হবে। অন্যদের কোয়ায়েন্টাইনে নেয়া হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain