আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

হৃদরোগ হাসপাতালের ১১ চিকিৎসকসহ ৪২ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

মে ২, ২০২০,৭:৩৩ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ চিকিৎসকসহ মোট ৪২ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই হাসপাতালে অবস্থিত দেশের সবচেয়ে বড় ভাসকুলার সার্জারি ইউনিটের এক চিকিৎসকসহ শুক্রবারও দুজনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে।

এনিয়ে ১১ চিকিৎসকসহ হাসপাতালের মোট ৪২ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলে চিকিৎসক ডা. আশরাফুল আলম সিয়াম জানান।

তিনি গণমাধ্যমকে বলেন, শুক্রবার হাসপালের ভাসকুলার সার্জারি ইউনিটের একজন চিকিৎসক এবং অস্ত্রোপচার কক্ষের একজন কর্মীর কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত করেছে আইইডিসিআর। এ কারণে এই অপারেশন থিয়েটার এবং ওয়ার্ড স্থানান্তর করা হয়েছে।

“আমাদের ভাসকুলার সার্জারি ইউনিট বাংলাদেশে সবচেয়ে বড়, প্রথম এবং একমাত্র ইউনিট। বাংলাদেশে রক্তনালী কাটাছেঁড়ার যত রোগী আছে সবার এখানে রিপেয়ার করা হয়। এ কারণে ওই ইউনিট বন্ধ করে দিয়েছে। প্রাথমিকভাবে ওটি এবং ওয়ার্ড জীবানুমুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

“এজন্য ওটি এবং ওয়ার্ড অন্য জায়গায় সরিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।” হাসপাতালের অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন তিনি বলেন,হাসপাতালে আসা রোগীদের মাধ্যমেই তারা সংক্রমিত হয়েছেন বলে তারা ধারণা করছেন।

“আমাদের বেশকিছু স্টাফ আক্রান্ত হয়েছেন। একজন হাসপাতালেও ভর্তি হয়েছেন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। আমাদের এখানে তো পেশেন্টরা চলে আসেন। আমরা তো আর জানি না কার শরীরে এই ভাইরাসটি আছে। এ কারণেই তারা সংক্রমিত হয়ে থাকতে পারেন।”

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain