আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

অপহরণের চার দিন পর অপহৃত স্কুল ছাত্র উদ্ধার, দুই অপহরণকারী আটক

ফেব্রুয়ারি ১০, ২০১৬,১:০৮ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: পাবনা : অপহরণের ৪ দিন পর পাবনার চাটমোহর রেল স্টেশন থেকে অপহৃত স্কুল ছাত্র ওসমানকে(১৩) উদ্ধার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

অপহৃত স্কুল ছাত্র ওসমান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার আলিশপুর

গ্রামের হাজী সিরাজুল ইসলামের ছেলে ও স্থানীয় স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

আটককৃত অপহরণকারীরা হলো- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর শেখ পাড়া গ্রামের কাশেম মালিথার ছেলে রাজু ও পাবনার চাটমোহর উপজেলার মহরমখালি গ্রামের আব্দুল করিমের ছেলে মহরম। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় তাদের আটক করা হয়।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিউটি অফিসার পুলিশ উপ পরিদর্শক(এসআই) আহমেদ আলী বিশ্বাস জানান, গত ৫ ফেব্রুয়ারি শুক্রবার ওসমানকে নাচোল থেকে অপহরণ করে নিয়ে আসে অপহরণকারী। অপহরণকারীরা ওসমানকে নিয়ে প্রথমে

ঈশ্বরদী এবং পরে চাটমোহরে নিয়ে আসে। পরে ওসমানকে ফিরে পেতে তার বাবা সিরাজুল ইসলামের কাছে মোটা অংকের চাঁদার দাবি করে। ওসমানের বাবা বিষয়টি

নাচোল থানায় অবহিত করেন। ওসমানের বাবার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চাটমোহর রেল স্টেশন থেকে তাদের আটক করে র‌্যাব-১২ পাবনা

ক্যাম্পের সদস্যরা। এসময় অপহৃত স্কুল ছাত্র ওসমানকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।

রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত দুই অপহরণকারীর বিরুদ্ধে

থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র ্যাব কর্মকর্তা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain