মে ২, ২০২০,৭:৩১ অপরাহ্ণ
ঢাকা : শরীয়তপুরে নুতন করে আরও ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যারা ঢাকা থেকে এসেছেন।
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. আবদুল্লাহ আল মুরাদ বলেন, সদর উপজেলায় আরও ২ জন, ডামুড্যা উপজেলায় ৩ জন ও নড়িয়া উপজেলায় ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা সবাই ঢাকা থেকে এসেছিলেন।
“এ নিয়ে জেলায় মোট ৩৫জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হল। এর মধ্যে ২ জন মারা গেছেন।”
শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের করোনাভাইরাসে ফোকাল পার্সন আবদুর রশিদ জানান, আক্রান্তদের মধ্যে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিনজন রয়েছে। তাদের বয়স ১৩, ১৮ ও ২৫ বছর। এরা ঢাকার কারাইলের একটি বেকারিতে কাজ করতেন।
সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের আক্রান্ত ২ জনের বয়স ১৭ ও ৪০ এর মধ্যে। আর নড়িয়া উপজেলার ভুমখাড়া ইউনিয়নে আক্রান্ত ব্যক্তির বয় বয়স ৩০ বছর।
“আক্রান্তদের কারও শরীরে কোনো উপসর্গ নেই। এদের নিবিড় পর্যবেক্ষণে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।”
জেলায় আক্রান্তদের মধ্যে একজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে রশিদ জানান।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain