আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

করোনায় আক্রান্ত ৬৭৭ পুলিশ, ২৪ ঘণ্টায় ১০৯

মে ১, ২০২০,১১:২৬ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০৯ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৬৮ জন সদস্য রয়েছেন।

এ নিয়ে সারা দেশে মোট ৬৭৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। আর শুক্রবার পর্যন্ত মারা গেছেন চারজন সদস্য। মারা যাওয়া সবাই ঢাকা মহানগর পুলিশের সদস্য। পুলিশ সদর দফতর থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার দুপুর পর্যন্ত সারা দেশে পুলিশের ১ হাজার ২২৫ জন সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আইসোলেশনে রাখা হয়েছে ১৭৪ জনকে। আর ৫৫ জন সুস্থ হয়েছেন।

সারা দেশের তুলনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকা মহানগর পুলিশের সদস্যরা। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের নতুন ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ডিএমপিতে শুক্রবার পর্যন্ত মোট ৩২৮ জন আক্রান্ত হয়েছেন।

করোনায় মারা যাওয়া ৪ পুলিশ সদস্যদের মধ্যে সর্বশেষ শুক্রবার সকালে মারা যান এসআই নাজির উদ্দীন। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিরক্ষা শাখায় কর্মরত ছিলেন। এর আগে এএসআই আবদুল খালেক, ট্রাফিক পুলিশ কনস্টেবল আশেক মাহমুদ ও কনস্টেবল জসিম উদ্দিন মারা যান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain