আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

করোনার মধ্যে টেকনাফে দেখা দিল ‘পঙ্গপাল’, খেয়ে ফেলছে পাতা

এপ্রিল ৩০, ২০২০,১১:১৮ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : করোনা পরিস্থিতির মধ্যে দেশে পঙ্গপাল প্রজাতির অস্তিত্ব পেয়েছে কীট বিজ্ঞানীরা। তারা বলছেন, টেকনাফে এর উপস্থিতি শনাক্ত করা গেছে। এখনই ব্যবস্থা না নিলে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা করছেন তারা। টেকনাফে পোকার আক্রমণের খবর পাওয়া গেলেও সেটি পঙ্গপাল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

পঙ্গপাল, ঘাষ ফড়িংয়ের সমগোত্রীয় প্রাণী। আচরণ পরিবর্তন করে দলবেঁধে হয়ে ওঠে পঙ্গপাল, আক্রমণ করে মাঠের পর মাঠ ফসল উজাড় করে তারা। বলা হয়ে থাকে, ১০ লাখ পঙ্গপাল একদিনে ৩৫ হাজার মানুষের খাবার খেয়ে ফেলতে পারে।

এরইমধ্যে মধ্য ও পূর্ব আফ্রিকার অনেক দেশে আক্রমণ করেছে ঘাস ফড়িং-এর এই প্রজাতিটি। মধ্যপ্রাচ্য ও পাকিস্তানেও এর অস্তিত্ব পাওয়া গেছে। এবার দেশের কীট বিজ্ঞানীরা বলছেন, কক্সবাজারের টেকনাফেও পাওয়া গেছে পঙ্গপাল প্রজাতির অস্তিত্ব।

কীটবিজ্ঞানী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন বলেন, টেকনাফের একটা ভিডিও পর্যালোচনা করে যেটা মনে হয়েছে ঘাস ফড়িংয়ের আচরণ পরিবর্তন করে তারা ধীরে ধীরে দলবদ্ধ হচ্ছে।

তবে জেলার কৃষি কর্মকর্তা বলেছেন, শত শত পোকা দলবেঁধে গাছের পাতা খেয়ে ফেলেছে। তবে সেটি পঙ্গপাল কিনা তা নিশ্চিত নয়।

মে মাসে পঙ্গপালের বংশবিস্তারেরে উপযুক্ত সময় বলে বিবেচনা করা হয়। তাই খাদ্য সংকট মোকাবিলায় এখই প্রতিরোধের ব্যবস্থা নেয়ার তাগিদ বিজ্ঞানীদের।

কীটবিজ্ঞানী অধ্যাপক ড. সাখাওয়াত  হোসেন বলেন, এটা যদি এখনই যদি এটাকে নিয়ন্ত্রণ করা না যায় এভাবে তারা পরবর্তীতে পঙ্গপাল হয়ে যাবে। এখনই নিয়ন্ত্রণ করতে পারলে ভালো না হয় ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে। তাই পঙ্গপাল প্রতিরোধে প্রয়োজনীয় কীটনাশনক মজুত ও ছিটানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain