আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সাভারের সব কারখানা ও প্রবেশ পথ বন্ধ চায় স্বাস্থ্য বিভাগ

এপ্রিল ৩০, ২০২০,৯:২৬ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : সাভারে ক্রমেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরই প্রেক্ষিতে সভারের সব পোশাক কারখানা বন্ধের পাশাপাশি উপজেলার প্রবেশ পথগুলো বন্ধের অনুরোধ জানিয়ে প্রশাসনকে চিঠি দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এতে বলা হয়েছে, অবিলম্বে বিষয়টির প্রতি নজর না দেওয়া হলে সাভারে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

আজ বৃহস্পতিবার‌ সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো এক চিঠিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব সায়েমুল হুদা এমন আশঙ্কার কথা জানান।

প্রধানমন্ত্রীর দপ্তরসহ স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো ওই চিঠিতে সাভার শিল্পাঞ্চল ও আশুলিয়ার সব তৈরি পোশাক কারখানা বন্ধের পাশাপাশি উপজেলার প্রবেশপথগুলো দ্রুত বন্ধের অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘জনবহুল ও শিল্প অধ্যুষিত সাভারে প্রায় ৫০ লাখ লোকের বসবাস। যার বেশিরভাগই পোশাকশ্রমিক। এ কারণে পোশাক কারখানা বন্ধ থাকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব কম ছিল। তবে কারখানা খোলার পর থেকে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।’

‘পোশাক কারখানার হাজারো শ্রমিক কর্মস্থলে পাশাপাশি অবস্থান করার কারণে তারা করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে। তাদের মাধ্যমে সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ সংক্রমিত হচ্ছে। এ অবস্থায় সাভারে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পোশাক কারখানা বন্ধের পাশপাশি উপজেলার প্রবেশপথগুলো বন্ধ করার জরুরি পদক্ষেপ নিতে হবে‘, জানানো হয় ওই চিঠিতে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব সায়েমুল হুদা জানান, ‘গত ২২ এপ্রিল পর্যন্ত সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ জন। আর কারখানা খোলার পরে গত সাত দিনে আক্রান্ত হয়েছে আরো ১৪ জন। এর মধ্যে কেবল বৃহস্পতিবার আক্রান্ত হয়েছে দুজন।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain